1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জমি বিরোধ থেকে ভাঙা সংসার—কলাউজানে ইউপি মেম্বার বশিরুল আলম শরীফের সালিশে মিলছে সমাধান - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

জমি বিরোধ থেকে ভাঙা সংসার—কলাউজানে ইউপি মেম্বার বশিরুল আলম শরীফের সালিশে মিলছে সমাধান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৬৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বশিরুল আলম শরীফ শিক্ষা, মেধা, মনন ও বিচক্ষণতায় নিজেকে এলাকার একজন ব্যতিক্রমী জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দায়িত্বশীলতা, ন্যায়পরায়ণতা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন।
বর্তমানে তিনি কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। পাশাপাশি তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির (৬৪ জেলা) যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এলাকাবাসীর মতে, বশিরুল আলম শরীফ শুধু একজন জনপ্রতিনিধিই নন, বরং তিনি একজন দক্ষ সালিশকারকও। দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে চলা বিরোধ কিংবা পারিবারিক কলহ—বিশেষ করে ভাঙনের মুখে পড়া বহু দাম্পত্য সম্পর্ক তার বিচারিক কৌশল ও প্রজ্ঞার মাধ্যমে পুনরায় জোড়া লেগেছে। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি নিরসন করে সংসার টিকিয়ে রাখার ক্ষেত্রে তার উদ্যোগ এলাকায় বেশ সাড়া ফেলেছে।

একইভাবে জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিয়েও তার উদ্যোগে বহু সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে পক্ষে-বিপক্ষে থাকা মানুষ তার যুক্তিপূর্ণ ও নিরপেক্ষ সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে তা মেনে নিয়েছেন বলে স্থানীয়রা জানান। ফলে অনেক ক্ষেত্রে হানাহানি ও সংঘর্ষের আশঙ্কা দূর হয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, এলাকার এমন একজন মানবিক ও বিচক্ষণ জনপ্রতিনিধিকে নির্বাচিত করে এলাকাবাসী ভুল করেননি। বরং তার কর্মকাণ্ড প্রমাণ করে যে, একজন দায়িত্বশীল ইউপি সদস্য চাইলে জনগণের কল্যাণে কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।
এলাকাবাসী আরও জানান, মানুষের কল্যাণে বশিরুল আলম শরীফ যে সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তার ধারাবাহিকতা বজায় রাখতে তারা আগামীতেও ঐক্যবদ্ধভাবে তার পাশে থাকবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar