1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিতর্ক, চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিতর্ক, চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ইউনিয়ন পরিষদের তিন নারী সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) তাঁরা ইউএনওর কাছে এ অভিযোগ জমা দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এলাকার ভূমিহীন, দিনমজুর, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করে থাকে। তবে বীরগাঁও ইউনিয়নে এই কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, ইউনিয়ন পরিষদের তিন নারী সদস্যকে সম্পৃক্ত না করে চেয়ারম্যান তাঁর পছন্দের ব্যক্তিদের মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ করছেন। এতে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত অনেক পরিবার সরকারি এ সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।অভিযোগকারী নারী সদস্য রওশনা বেগম, জোহরা খাতুন ও ফাতেমা বেগম বলেন, চেয়ারম্যান প্রতিবার ভিজিএফ কার্ড বিতরণের সময় তাঁদের অবগত না করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে নিজের পছন্দের ব্যক্তিদের মধ্যে কার্ড বিতরণ করেন। তাঁরা বলেন, “ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে আমাদেরও জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে। কিন্তু আমাদের সম্পৃক্ত না করে কার্ড বিতরণ করা হলে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা করা কঠিন হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে আমরা ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ঈদ উপলক্ষে প্রথমে তাঁদের ইউনিয়নে দুই হাজার ভিজিএফ কার্ড বরাদ্দ পাওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ২০৮টি কার্ড পাওয়া গেছে।তিনি বলেন, “কার্ডের সংখ্যা কম থাকায় প্রতি ওয়ার্ডের পুরুষ সদস্যদের চাহিদামতো কার্ড দিতে পারিনি। তাই নারী সদস্যদের দেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া বিভিন্ন দিক থেকে রাজনৈতিক তদবিরও থাকে, সেসব বিষয় বিবেচনা করতে হয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আগামী রোববার (১৫ মার্চ) চেয়ারম্যানকে আমার কার্যালয়ে তলব করা হয়েছে। সংশ্লিষ্ট সবার বক্তব্য শুনে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, ভিজিএফের মতো দরিদ্রবান্ধব কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এতে প্রকৃত অসহায় মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছানো সহজ হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar