1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইউএই'র সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ পেলেন দুর্গাপুরের ফায়জুল আহমেদ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় মাকে কুপিয়ে ও শিশুকে আছাড় দিয়ে হ/ত্যা, আটক ১ গাইবান্ধায় নেশার টাকার জন্য ১১ মাসের শিশু বিক্রি, বাবা-সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ: তদন্তের নির্দেশ মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু বাবার জানাজায় হাজির হতে পারলেন না পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজি লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগ, ‘অনুমতির’ দাবি নাকচ ইউএনওর দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ –কুবি শিক্ষিকা শামিমা নাসরিন আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস

ইউএই’র সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ পেলেন দুর্গাপুরের ফায়জুল আহমেদ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১১৯ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মো.ফায়জুল আহমেদ ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ স্বপরিবারে সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ পেয়েছেন।

দীর্ঘদিন ধরে তিনি আমিরাতে দার আল আহলাম,আলাম আল ইতারাত, ও ব্রাদার্স টায়ারস এস্পিএস এলএলসি নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

আমীর শাহী সরকার তার ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ, আর্থিক অবদান এবং স্থায়ী কর্মকাণ্ড বিবেচনায় তাকে এই দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা প্রদান করে। গোল্ডেন ভিসাধারীরা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত আরব আমিরাতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পান।

ফায়জুল আহমেদ এর ব্যবসা প্রতিষ্ঠান শারজাহ ও আজমানে দ্রুত প্রসার লাভ করেছে। স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি।

দুবাইয়ের পাশাপাশি এই রেমিট্যান্স যোদ্ধা নিজ জন্মস্থান নেত্রকোণার দুর্গাপুরে হক এন্ড সন্স এলপিজি ফিলিং স্টেশন ও শেখ জায়েদ এগ্রো নামে দুইটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

ব্যবসার পাশাপাশি ফায়জুল বাংলাদেশি অনেক কর্মীকে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। দুবাইয়ে দীর্ঘদিনের সুনাম ও সাফল্যের ভিত্তিতে পাওয়া এই গোল্ডেন ভিসা ব্যক্তিগত অর্জনের
পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar