1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নড়াইল পুলিশ লাইন্সে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

নড়াইল পুলিশ লাইন্সে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১১৬ জন খবরটি পড়েছেন

নড়াইল প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নড়াইল জেলার পুলিশ লাইন্সের নারী ব্যারাকে মোসা. নূরে জান্নাতুল সোনিয়া (২৬) নামে এক নারী পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতেই নড়াইল পুলিশ লাইন্সের মহিলা ব্যারাকের একটি কক্ষে একা ছিলেন সোনিয়া। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে তিনি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার জানান, ঘটনাটি ঘটার পরপরই পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোসা. নূরে জান্নাতুল সোনিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার তালুতনগর গ্রামের দুলাল মিয়ার মেয়ে। তিনি কয়েকদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

শুক্রবার ময়নাতদন্ত শেষে দুপুরে নড়াইল পুলিশ লাইন্স প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিজ গ্রাম তালুতনগরে নিয়ে গিয়ে স্থানীয় কবরস্থানে দাফন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar