1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ধামরাইয়ে পারিবারিক বিবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৫ - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

ধামরাইয়ে পারিবারিক বিবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৫

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৯৪ জন খবরটি পড়েছেন

ধামরাই সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ধামরাইয়ে মাদকাসক্তি ও পারিবারিক বিবাদের জেরে সাবু (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের শ্বশুর ও শ্যালকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার (২২ মার্চ) সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার (২১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। নিহত সাবু ভোলা জেলার লালমোহন উপজেলার বাসিন্দা ছিলেন এবং রূপনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও নিহতের পরিবারের বরাতে জানা যায়, সাবু দীর্ঘদিন ধরে মাদক তৈরি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন এবং প্রায়ই এ নিয়ে ঝগড়াঝাঁটিতে জড়িয়ে পড়তেন। ঈদের দিন মদপান করে বিকেলে সাভারে গিয়ে মারধরের শিকার হন। পরে রাতে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তাকে বাড়ি থেকে বের করে দেন।

এরপর তিনি পাশের শ্বশুরবাড়িতে গিয়ে ঝগড়াঝাঁটি করেন এবং বসতঘরের কিছু অংশ ভাঙচুর ও বিদ্যুতের মিটার ভেঙে ফেলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তার শ্বশুর ও শ্যালক তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে এবং নিহতের শ্বশুর হানিফ ও তার ছেলে বাবুসহ আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar