দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এলএসডি সহ অন্যান্য মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধার করেছে। এছাড়া ফেয়ারডিল সিরাপ, পাতার বিড়ি এবংভারতীয় ঔষধ রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি ২৬ লক্ষ ৮০ হাজার ৫৮৫ টাকা বলে বিজিবি জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল (প্রতি বোতল ৫০ মিলি) ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই উচ্চমূল্যের মাদকের সিজার মূল্য প্রায় ৬ কোটি ২৪ লক্ষ
টাকা।
এছাড়া ২৪ মার্চ ভোরে পৃথক দুটি অভিযানে সীমান্তবর্তী দৌলতপুর উপজেলাধীন মুন্সিগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকা থেকে বিজিবির টহল দল বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ এবং পাতার বিড়ি জব্দ করে। এ অভিযানে আশ্রায়ন বিওপি এবং প্রাগপুর বিওপির বিজিবি সদস্যরা অংশ নেয়।