1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অবৈধ মাটি কাটার ক্ষোভে লোহাগাড়ায় ডাম্পার-এক্সকাভেটরে আগুন - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

অবৈধ মাটি কাটার ক্ষোভে লোহাগাড়ায় ডাম্পার-এক্সকাভেটরে আগুন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১২২ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারের পশ্চিম পাশে চিব্বাড়ি সড়কের মালি পাড়ায় অবৈধভাবে টপসয়েল (উপরি মাটি) কাটার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতা একটি ডাম্পার ট্রাক ও একটি এক্সকাভেটরে আগুন দিয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সেভেন বিএম ইটভাটার উত্তর পাশে কৃষিজমি থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা। একপর্যায়ে তারা ঘটনাস্থলে থাকা একটি ডাম্পার গাড়ি ও একটি এক্সকাভেটরে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের একাধিক অভিযান পরিচালনার পরও পাহাড়, টিলা ও নালজমি থেকে মাটি কাটা বন্ধ হচ্ছে না। বিশেষ করে রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে নিয়ে বিক্রি করা হচ্ছে। ফলে দিনে স্বাভাবিক থাকলেও রাতারাতি জমি গর্তে পরিণত হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিচ্ছে।ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা আবু তাহের বলেন, “এ ধরনের খারাপ কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে যারা আগুন দিয়েছে তাদেরও আইনের আওতায় আনা উচিত।”অন্যদিকে এমডি তৌহিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “গাড়িতে আগুন দিয়ে কয়েকটি পরিবারের জীবিকা বন্ধ করে দেওয়া হলো। একটি গাড়ির ওপর অন্তত দুই-তিনটি পরিবার নির্ভরশীল। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এটি কোনো সমাধান হতে পারে না।”

ব্যবসায়ী রমজান জানান, আবাসন নির্মাণ ও ইট তৈরিতে মাটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। “এই সুযোগ বন্ধ হয়ে গেলে ইট ও মাটির দাম আকাশচুম্বী হয়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে,” বলেন তিনি।তবে কৃষক আবদুল করিম ভিন্ন মত পোষণ করে বলেন, “মাটি খেকোদের কারণে ফসলি জমি মারাত্মক হুমকির মুখে পড়েছে। দিন দিন আবাদি জমি কমে যাচ্ছে, ফলে কৃষি উৎপাদনও হ্রাস পাচ্ছে।”

এলাকার সচেতনমহলের দাবি, প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাটি কাটা বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar