1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৪ কারবারি ও সেবী গ্রেফতার - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৪ কারবারি ও সেবী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৯৫ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক কারবারি ও সেবীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। রোববার (২৯ মার্চ) রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার ও আসামবস্তিসহ বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।​

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।​পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেফতারকৃত ব্যক্তিরা সবাই কোতয়ালী থানা এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃতরা হলেন, ১. মোঃ দেলোয়ার (৩৫), পিতা- আবু বক্কর সিদ্দিক (আপার রাঙ্গামাটি)। ২. মোঃ নূর ইসলাম (৩৮), পিতা- মৃত মোহাম্মাদ আলী (রূপনগর)। ৩. মোঃ সাজিদ (২৫), পিতা- মোঃ নাছির (রিজার্ভ বাজার চেঙ্গীমুখ)।
৪. মোঃ শাহীন (২১), পিতা- মোঃ আবুল (রিজার্ভ বাজার)।

কোতয়ালী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চিহ্নিত মাদক স্পটগুলোতে অতর্কিত এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে এই ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, জেলায় মাদকের বিস্তার রোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন। মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar