1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূর্ধর্ষ চুরি - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূর্ধর্ষ চুরি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরের আশা ব্রিকস ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের মৃত তারিফ আলী গাজীর পুত্র আরব আলী গাজীর বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে।

এ সময় চোরেরা আরব আলী গাজীর স্ত্রী সামছুন্নাহার বেগম (৫৫) , পুত্র বধু নূরীতারা খাতুন (৩৫) ও পুত্রের কন্যা আরিয়ানা খাতুনকে (৯) অজ্ঞান করে। বর্তমানে সামছুন্নাহার বেগম শ্যামনগর হাসপাতালে এবং নূরীতারা ও আরিয়ানা বাড়ীতে চিকিৎসাধীন। সংবাদ পেয়ে ঘটনার স্থান শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান পরিদর্শন করেছেন।

আরব আলী গাজীর ছেলে মতিউর রহমান নান্টু জানান , প্রতিদিনের ন্যায় শনিবার রাত আনুমানিক ১১.২০ মিনিটের দিকে আমি বাড়ীতে আসি। গেটে তালা দেওয়ায় আমি আমার স্ত্রীকে ডাকতে থাকি। অনেক সময় ধরে ডাকাডাকির এক পর্যায়ে সে প্রায় অচেতন অবস্থায় গেট খুলে দেয়। এ সময় তাকে অনেক অসুস্থ্যবোধ মনে হচ্ছিল। আমি রুমে গিয়ে ঘুমায় সেও ঘুমিয়ে পড়ে। ফজরের নামায পড়তে যাওয়ার সময় হঠাৎ আমরা কন্যা আরিয়ানা ব্যাপক অসুস্থ্যবোধ মনে করছিল। এ সময় আমি মায়ের ঘরে গিয়ে দেখি সেও অজ্ঞান হয়ে পড়ে আছে। বাড়ীর ২য় তলায় গিয়ে দেখি ঘরের ভিতরে সব তচনচ করা, আলমারী ভাঙ্গা। রুমের জানালার গ্রিল কাটা। যে আলমারীতে স্বর্ণ সংরক্ষন ছিল সেটিও ভেঙ্গে স্বর্ণ নিয়েছে। তাছাড়া আমার মরট সাইকেলের তেল ও বাহির করে নিয়েছে। নান্টু আরও জানান , চোরেরা আনুমানিক ২৫ ভরি স্বর্নের জিনিস লুট করে নিয়ে গেছে। তার মা অসুস্থ থাকায় নগদ টাকার পরিমান জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, চুরির ঘটনার স্থান পরিদর্শন করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। চুরির সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা অব্যহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar