1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মানসিক ভারসাম্যহীন তরুণীকে নির্জন টংঘরে নিয়ে নির্যাতন - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

মানসিক ভারসাম্যহীন তরুণীকে নির্জন টংঘরে নিয়ে নির্যাতন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৫০ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় এক হৃদয়বিদারক ঘটনায় আবারও সামনে এলো মানুষের নৈতিক অবক্ষয়ের নির্মম চিত্র। মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে প্রতারণার ফাঁদে ফেলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে, যা পুরো এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে।

রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন একটি কুল বাগানের টংঘরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দেলোয়ার হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জানা যায়, ভুক্তভোগী তরুণী মানসিকভাবে অসুস্থ হওয়ায় প্রায়ই উদ্দেশ্যহীনভাবে এলাকায় ঘোরাফেরা করতেন। এই অসহায় অবস্থার সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে নেন। পরে নির্জন কুল বাগানের একটি টংঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
তরুণীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং মঙ্গলবার (৩১ মার্চ) আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা সমাজে নৈতিকতার ভয়াবহ অবক্ষয়ের ইঙ্গিত বহন করে। দুর্বল ও অসহায় মানুষের প্রতি সহমর্মিতা হারিয়ে যখন মানুষ পশুত্বের দিকে ধাবিত হয়, তখন এমন নির্মম ঘটনার জন্ম নেয়। সমাজে মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও আইনের কঠোর প্রয়োগ ছাড়া এ ধরনের অপরাধ প্রতিরোধ করা কঠিন হয়ে পড়বে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar