1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দাম বাড়ানোর পরও মিলছে না নির্ধারিত দামে এলপি গ্যাস, বিপাকে ভোক্তারা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

দাম বাড়ানোর পরও মিলছে না নির্ধারিত দামে এলপি গ্যাস, বিপাকে ভোক্তারা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১০১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়েছে দেশের ভোক্তা পর্যায়ে। সরকার নির্ধারিত দাম বাড়ানোর পরও রাজধানীর বিভিন্ন এলাকায় ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে, যা নিয়ে ভোক্তা, খুচরা বিক্রেতা ও ডিলারদের মধ্যে দোষারোপের পরিস্থিতি তৈরি হয়েছে।

জ্বালানি উপাদান প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব বিবেচনায় নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির একটি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করে। কেজিপ্রতি দাম বেড়েছে ৩২ টাকার বেশি।

তবে নতুন দাম কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত দামের চেয়েও বেশি দামে সিলিন্ডার বিক্রি হতে দেখা যায়। কারওয়ানবাজার এলাকায় ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে প্রায় ২০০০ টাকায়। আফতাবনগরে এর চেয়েও প্রায় ২০০ টাকা বেশি দাম নেওয়া হচ্ছে। এছাড়া মোহাম্মদপুর ও বসিলা এলাকায় একই সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৮৫০ থেকে ১৯০০ টাকায়।

অতিরিক্ত দামে গ্যাস কিনতে বাধ্য হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। কারওয়ানবাজারে গ্যাস কিনতে আসা এক ক্রেতা বলেন, সরকার দাম বাড়ালেও সেই দামে কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না, অতিরিক্ত টাকা দিতে হচ্ছে এবং এর পুরো চাপ ভোক্তাদের ওপরই পড়ছে।

অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন, তারা ডিলারদের কাছ থেকে বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এক খুচরা বিক্রেতা জানান, ডিলাররা বেশি দামে সিলিন্ডার দিতে বাধ্য করায় তাদেরও কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

তবে ডিলারদের দাবি, তারা সরকার নির্ধারিত দামেই সিলিন্ডার বিক্রি করছেন এবং অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ সঠিক নয়।

এই পরিস্থিতিতে ভুক্তভোগীরা বাজারে সরকারের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে অতিরিক্ত দামের চাপ কমানো যায় এবং বাজার স্বচ্ছভাবে পরিচালিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar