1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাটি খেকোর কবলে পাটুরিয়া ঘাট এলাকা, নিরর্বিকার প্রশাসন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

মাটি খেকোর কবলে পাটুরিয়া ঘাট এলাকা, নিরর্বিকার প্রশাসন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০০ জন খবরটি পড়েছেন
ছবি-মাটি কাটার দৃশ্য-বিডিটেলিগ্রাফ

মানিকগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের পাটুরিয়া ঘাটের পার্শবর্তী এলাকার নদীতীরবর্তী জমিতে অবৈধ ভাবে মাটি কাটছে একটি অসাধু চক্র।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট সংলগ্ন নদীর তীরে অবৈধভাবে মাটি কেটে ও বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে শিবালয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ূব মিয়াজী তার সন্তান রিপন মিয়াজী ও ভাতিজা তানভীরের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা নদীর তীরবর্তী এলাকা থেকে নিয়মনীতি উপেক্ষা করে মাটি কেটে ব্যবসা পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, পাটুরিয়া ঘাটের নদীর তীরের মাটি অবৈধভাবে উত্তোলনের ফলে নদীভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী পরিচয় ব্যবহার করে একটি চক্র এ অবৈধ মাটি ব্যবসা চালিয়ে যাচ্ছে, অথচ সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর নজরদারি চোখে পড়ছে না।

অভিযোগ রয়েছে, রিপন মিয়াজী ও তানভীর প্রকাশ্যেই নদীর তীর কেটে মাটি সরিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করছেন, যার ভিডিওচিত্রও স্থানীয়দের হাতে রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, নদীর তীর কেটে এ ধরনের অবৈধ মাটি ব্যবসা শুধু পরিবেশবিধির লঙ্ঘন নয়, এটি ভবিষ্যতে ভয়াবহ নদীভাঙন ও জনদুর্ভোগের কারণ হতে পারে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে এলাকাবাসী মানিকগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, শিবালয় থানা পুলিশ, পানি উন্নয়ন বোর্ড এবং পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী।

অবৈধ মাটি ব্যবসার সাথে জড়িত বিএনপি নেতা আইয়ুব মিয়াজী বলেন, “আমার জায়গায় আমি কাটছি এ ক্ষেত্রে কারো অনুমতি নেইনাই। আমি বালির বেড করবো। ” এই চক্রের আরেক সদস্য তারভীরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারভীন বলেন, ” আমাদের নিজেদের জমি আমরা কাটতেছি। এতোদিনও তো অন্যরা মাটি কাটছে এখন আমরা কাটতেছি, কেউ না কেউ কাটবেই। ” মাটি কাটার অনুমতির বিষয়ে জানতে চাইলে তানভীর প্রতিবেদককে জানায়, ” আপনি কোথায় আছেন? আমি দেখা করে কথা বলবো। “

এ বিষয়ে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূৃমি) জান্নাতুল নাইম বলেন, এ বিষয়ে আমি বিস্তারিত জেনে অবশ্যই অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো”।
এলাকাবাসীর প্রশ্ন—
“নদীর তীর কেটে প্রকাশ্যে অবৈধ মাটি ব্যবসা চললেও প্রশাসন কি দেখছে না?”
বর্তমানে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে পাটুরিয়া ঘাটের পার্শবর্তী এলাকা ভাঙ্গনের কবলে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান এলাকাবাসী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar