1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দোয়ারাবাজারে জমি বিরোধে হামলা, আহত ৩ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

দোয়ারাবাজারে জমি বিরোধে হামলা, আহত ৩

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন
ছবি-প্রতিনিধি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন চাচার হামলায় এতিম ভাতিজাসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে গত সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, পেকপাড়া গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন তার বসতবাড়ির আঙিনায় ঘর নির্মাণের জন্য মাটি কাটার কাজ করছিলেন। এ সময় তার আপন চাচা ও প্রতিবেশী কয়েকজন পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

এ ঘটনায় জসিম উদ্দিন গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাই ওয়াসিম মিয়া এবং আরও একজন আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী জসিম উদ্দিন ও তার ভাইরা পিতৃহীন (এতিম) এবং দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

অভিযোগে অভিযুক্ত হিসেবে পেকপাড়া গ্রামের মৃত সমর আলীর পুত্র হাসান মিয়া (৩৫), আনোয়ার মিয়া (৩০), বোরহান মিয়া (২৫), মিনারা খাতুন (২৭), রতন মিয়া (৩৫) ও নাছিমা বেগম (৫০)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে হাসান মিয়া ভুক্তভোগীদের আপন চাচা বলে জানা গেছে।

ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের গুরুতর জখম করে। জসিম উদ্দিনের মাথায় আঘাত লেগে রক্তাক্ত হয় এবং পরে সেলাই দিতে হয়। এছাড়া হামলাকারীরা বাড়ির গাছপালা ও কৃষিজ সম্পদ নষ্ট করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে বলেও অভিযোগ করা হয়।

স্থানীয়রা জানান, ঘটনার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ওয়াসিম মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হাসান মিয়া বলেন, এই জমি আমি এবং আমার বড় ভাই ক্রয় করেছি। তারা জোরপূর্বক দখলের চেষ্টা করলে উল্টো আমাদের ওপর হামলা করে, এখন মিথ্যা অভিযোগ দিচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগী জসিম উদ্দিন দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ করার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন তারা।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar