তারিম আহমেদ ইমন, নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে ফারুক হোসেন (৩০) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার দুপুরে নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকার সুন্দলী ইজিবাইক স্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে।
নিহত ফারুক হোসেন কেশবপুর উপজেলার আনছার উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইক চুরির সন্দেহে ফারুককে আটক করে এলাকাবাসী। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর শুরু করে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর থানার ওসি এস এম নূরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ত