1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১০ লাখ টাকার ব্যাগ ও ইয়াবা রহস্য-সেকেন্ড অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

১০ লাখ টাকার ব্যাগ ও ইয়াবা রহস্য-সেকেন্ড অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১২৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা উদ্ধারকে ঘিরে এক চাঞ্চল্যকর অনিয়ম ও গোপন লেনদেনের অভিযোগ সামনে এসেছে, যা ইতোমধ্যে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গত ২৩ ফেব্রুয়ারি সকাল ৭টা ৫০ মিনিটে চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে মহাসড়কে লোহাগাড়া থানার এসআই জাহেদুল ইসলাম ও এসআই মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ছিল প্রায় ৩০ হাজার পিস। এ সময় টেকনাফের হ্নীলা এলাকার বাসিন্দা খলিল আহমদের ছেলে আব্দুল ছাত্তারকে আটক করা হয়, যিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে বড় মাদক কারবারী আলী হোসেনের ভাড়াটে বাহক হিসেবে পরিচয় দেন। তবে ঘটনাটির মোড় ঘুরে যায় থানায় নেওয়ার পরই। অভিযোগ উঠেছে, প্রকৃত উদ্ধার হওয়া বিপুল ইয়াবার পরিমাণ গোপন রেখে মামলার এজাহারে মাত্র ৪শ’ পিস উল্লেখ করা হয়, যা একটি গুরুতর অপরাধকে ইচ্ছাকৃতভাবে দুর্বল মামলায় রূপ দেওয়ার শামিল। এ ঘটনায় লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদুল ইসলামের বিরুদ্ধে ইয়াবা আত্মসাত ও মাদক বাণিজ্যে সম্পৃক্ততার গুরুতর অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে আরও জানা যায়, ঘটনার পাঁচ দিন পর এক যুবক সাদা-কালো শার্ট ও মুখে মাস্ক পরে থানায় প্রবেশ করে সরাসরি তার কক্ষে গিয়ে একটি কালো ব্যাগ তুলে দেয়, যাতে প্রায় ১০ লাখ টাকা ছিল বলে দাবি স্থানীয় সূত্রের। ধারণা করা হচ্ছে, এই অর্থ ইয়াবা পাচার সংক্রান্ত লেনদেনের অংশ হিসেবেই দেওয়া হয়েছে। এদিকে মামলার সময়, স্থান ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করেও একাধিক অসঙ্গতি পাওয়া গেছে, যা পুরো ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

বিষয়টি নিয়ে লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো অনিয়ম বা অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন। অন্যদিকে অভিযুক্ত এসআই জাহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মহলের মতে, মাদক কারবারীদের সঙ্গে আঁতাত করে দুর্বল মামলা দিয়ে নিয়ন্ত্রণে রাখা এবং অর্থনৈতিক সুবিধা আদায়ের একটি প্রবণতা এখানে কাজ করতে পারে, যা প্রমাণিত হলে তা আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দেবে। পুরো ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সচেতন মহলের পক্ষ থেকে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar