ফরিদ আহমেদ,ব্রাহ্মণবাড়ীয়া, প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য হিসেবে পরিচিত মুর্শিদ প্রকাশ মোরশেদকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বিজয়নগর থানাধীন ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন পলাতক থাকা ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মোরশেদকে তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোরশেদ (পিতা: চেনু মোল্লা) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা গ্রামের বাসিন্দা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতিসহ মোট তিনটি মামলা রয়েছে।
বিজয়নগর থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।