1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর সীমান্তে ৬ মাসে প্রায় ৮৪ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ, আটক-৯১ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

যশোর সীমান্তে ৬ মাসে প্রায় ৮৪ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ, আটক-৯১

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৬ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর।চলতি ২০২৬ সালের বিভিন্ন সময়ে অভিযানে প্রায় ৬২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ এবং ৯১ জনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, যশোর অঞ্চলের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এই বিশাল এলাকায় ২টি সেক্টরের অধীনে ৭টি ইউনিট ও ১১৬টি বিওপি (বর্ডার আউটপোস্ট) থেকে প্রতিদিন দিন-রাত মিলিয়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চলতি বছরে পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ৬১ কোটি ৯৯ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে। এ সময় ২ দশমিক ৬১৯৬৪ কেজি স্বর্ণ, ১৫৫ দশমিক ৭৬ গ্রাম হিরা, ১০ দশমিক ৫ কেজি রৌপ্য, ৪২টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এর আগে ২০২৫ সালেও যশোর রিজিয়ন ব্যাপক সাফল্য অর্জন করে। ওই বছরে ৪২০ জনকে আটকসহ ৩৭৭ কোটি ৪৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৫৮ কেজি স্বর্ণ, ৫৩ কেজি রৌপ্য, ২৭টি অস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি ছিল উল্লেখযোগ্য।

চোরাচালান দমনের পাশাপাশি মাদকবিরোধী অভিযানেও সক্রিয় রয়েছে বিজিবি। ২০২৬ সালে এখন পর্যন্ত ২৩৬৯ বোতল মদ, ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ, ১২২ কেজি গাঁজা, ২৬ হাজার ৭৭১ পিস ইয়াবা ট্যাবলেট, সামান্য পরিমাণ হেরোইন এবং ৪১০০ বোতলের বেশি ফেন্সিডিলসহ প্রায় ২২ কোটি ২৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে পরিচালিত অভিযানে ৩০ হাজার ৮০০ বোতল মদ, ৩৭ কেজি হেরোইন, ১ লাখ ৬১ হাজার ইয়াবা ট্যাবলেট, ৪৯ হাজার বোতল ফেন্সিডিল এবং ২ হাজার কেজির বেশি গাঁজাসহ ১৯ কোটি ৫২ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar