1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছয় বিয়ের অভিযোগে বাজারে গণপিটুনি, টেনেহিঁচড়ে নিয়ে গেল স্বজনরা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

ছয় বিয়ের অভিযোগে বাজারে গণপিটুনি, টেনেহিঁচড়ে নিয়ে গেল স্বজনরা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৬ জন খবরটি পড়েছেন
ছবি=সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোংলা পৌর শহরের একটি ব্যস্ত বাজার থেকে এক যুবককে প্রকাশ্যে মারধর করে টেনেহিঁচড়ে নিয়ে গেছেন তার স্ত্রী ও স্বজনরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বি এল এস রোডের মেইন বাজারে এ ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযুক্ত দেলোয়ার (৩৫) সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তিনি বিয়ের নামে প্রতারণা করে একে একে অন্তত ছয়টি বিয়ে করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার বিয়ের পর কয়েকদিন শ্বশুরবাড়িতে থেকে বিশ্বাস অর্জন করতেন এবং পরে সুযোগ বুঝে অর্থ ও সম্পদ নিয়ে লাপাত্তা হয়ে যেতেন। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় তার স্ত্রীরা ও তাদের পরিবার তাকে খুঁজছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে দেলোয়ার বাজারে অবস্থান করছিলেন। এ সময় তার এক স্ত্রী তাকে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে কয়েকজন স্বজন ঘটনাস্থলে এসে তাকে ঘিরে ধরে এবং কোনো কথা বলার সুযোগ না দিয়েই মারধর শুরু করেন।

একপর্যায়ে তারা দেলোয়ারকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে মারতে জনসমক্ষে টেনেহিঁচড়ে বাজার থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। দিনের ব্যস্ত সময়ে এমন ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ ভিড় করেন। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনায় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, দেলোয়ার অপরাধী হয়ে থাকলে তাকে আইনের আওতায় এনে পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল।

এদিকে দেলোয়ারকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বর্তমান অবস্থা কী—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar