1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফসলি জমি রক্ষায় লোহাগাড়ায় মধ্যরাতের অভিযান, অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

ফসলি জমি রক্ষায় লোহাগাড়ায় মধ্যরাতের অভিযান, অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১১৪ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফসলি জমি রক্ষা ও অবৈধ মাটি বাণিজ্য প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে লোহাগাড়া উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল রাতে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন। এসময় দরবেশহাট মওলার পাড়া সংলগ্ন এসএস ব্রিকফিল্ডের পাশে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ওসামা বিন মমতাজকে ১ লাখ টাকা এবং মো. সাইফুল ইসলামকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোট ২ লাখ টাকা জরিমানার মাধ্যমে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতির স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মাটি কাটার ফলে একদিকে যেমন উর্বর ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কৃষি উৎপাদন হ্রাস, ভূমি ধস ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়িয়ে দেয়।
উপজেলা প্রশাসন আরও জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা মাটি বাণিজ্যের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে স্থানীয় জনগণকে এ ধরনের অপরাধ সম্পর্কে সচেতন হয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের জন্য এটি একটি স্পষ্ট সতর্ক সংকেত—আইন অমান্য করে পরিবেশ ও কৃষি জমির ক্ষতি করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar