1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও হত্যার হুমকির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

যশোরে স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও হত্যার হুমকির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬৪ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফাতেমা খাতুন (২৪) নামে এক গৃহবধূ। বর্তমানে তিনি শিশুকন্যাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায়বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় স্বামী হাসান আলী ও তার ভাই নজরুলসহ সহযোগীদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যার হুমকির অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের বাবুল তরফদারের মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে যশোর সদর উপজেলার সতিঘাটা গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে হাসান আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও তার ভাই নজরুল ইসলাম তাকে মারধর ও নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেন তিনি।পরবর্তীতে নির্যাতনের ঘটনায় ফাতেমা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। তবে মামলা করার পর তার ওপর আরও চাপ ও হুমকি বাড়তে থাকে।

অভিযোগে বলা হয়, মামলাটি তুলে নিতে অভিযুক্তরা বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকি দিয়ে তার অবস্থান জানার চেষ্টা করছে।

ভুক্তভোগী জানান,যৌতুকের টাকা দিতে না পারায় তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। বর্তমানে তিনি যশোর সদরের বসুন্দিয়া এলাকায় এক পরিচিতের বাড়িতে শিশুকন্যাকে নিয়ে আতঙ্কে বসবাস করছেন। এমনকি তার ও সন্তানের ভরণপোষণও বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ফাতেমা খাতুন আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যে কোনো সময় তার ও তার সন্তানের ক্ষতি করতে পারে। এ অবস্থায় তিনি স্বামীর গ্রেপ্তারসহ নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এএসআই হোসনে আরা জানান, ফাতেমা নামে একজন নারী লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্তের জন্য এএসআই কামালকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar