1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২টি ফাঁদ উদ্ধার: দুই জেলে আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২টি ফাঁদ উদ্ধার: দুই জেলে আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবন থেকে হরিণ শিকারের ৪২টি ‘মালা ফাঁদ’ উদ্ধার করেছে বনবিভাগ। এছাড়া পৃথক অভিযানে অভয়ারণ্যে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বেলায়েতের ভারানি ও ছেড়ার খাল এলাকা থেকে এসব ফাঁদ উদ্ধার করে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যরা।

মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বনের ভেতরে পেতে রাখা ৪২টি ফাঁদ উদ্ধার করা হয়েছে। ফাঁদগুলো এমনভাবে পাতা ছিল, যাতে বনের ভেতরে বিচরণরত হরিণ সহজেই আটকা পড়ে।

এদিকে, গত সোমবার দুপুর ১২টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনের আওতাধীন অভয়ারণ্য ডিঙ্গি মারি এলাকায় অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বন আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে আইয়ুব আলী গাজী (৫০) ও একই এলাকার মৃত আরশাদ আলী মোড়লের ছেলে জমাত মোড়ল (৬০)।

বন বিভাগের স্মার্ট টহল টিমের লিডার সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা স্টেশনের আওতাধীন ডিঙ্গি মারি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি নৌকাসহ প্রায় ৩০ কেজি কাঁকড়া ও মাছ-কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান জানান, সুন্দরবনে অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar