1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে দোকান নির্মাণ ঘিরে সংঘর্ষে চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

নবীনগরে দোকান নির্মাণ ঘিরে সংঘর্ষে চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২০ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে সরকারি জায়গায় দোকান নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা প্রায় আধাঘণ্টা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য রবিউল আউয়াল রবির নেতৃত্বে একটি পক্ষ বাঙ্গরা বাজারের সরকারি জায়গায় দোকান নির্মাণের উদ্যোগ নেয়। এ সময় বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবদল সভাপতি শামীম মিয়া, সেক্রেটারি মিজানুর রহমান মজনুসহ স্থানীয় ব্যবসায়ীরা এতে বাধা দেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হলেও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাউছার আহমেদ ও তার অনুসারীরাও অংশ নেন।

প্রায় আধাঘণ্টাব্যাপী সংঘর্ষে চেয়ারম্যান রবিউল আউয়াল রবি, তার ভাই যুবলীগ নেতা শফিকুল ইসলাম, যুবদল সভাপতি শামীম মিয়া, তার ছেলে শান্ত, বাজার কমিটির সেক্রেটারি আতিক, বিএনপি নেতা মজনুসহ অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে শফিকুল ইসলামের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতা চেয়ারম্যান ও তার স্বজনদের ঘেরাও করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় বিএনপি সমর্থকদের দায়ের করা মামলায় চেয়ারম্যান রবিউল আউয়াল রবি (৫২), তার ছোট ভাই রুবেল মিয়া (৩৮) ও মামাতো ভাই পলাশ মিয়াকে (৩৬) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চেয়ারম্যান রবিউল আউয়াল রবি বলেন, “সময়মতো পুলিশ না এলে প্রতিপক্ষের লোকজন আমাদের হত্যা করতে পারত। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
অন্যদিকে যুবদল নেতা কাউছার আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, “সরকারি জায়গায় দোকান নির্মাণে ব্যবসায়ীরা বাধা দিলে চেয়ারম্যানের লোকজনই প্রথম হামলা চালায়।”

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ইউনিয়ন যুবদল সভাপতি শামীম মিয়ার দায়ের করা মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে চেয়ারম্যানসহ তিনজনকে উদ্ধার করে পরে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, “এটি কোনো মবের ঘটনা নয়।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar