1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শার্শায় পর্নোগ্রাফি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

শার্শায় পর্নোগ্রাফি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬৪ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আঃজলিল,স্টাফ রিপোর্টার।

যশোরের শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট, চুরি এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ইং ২১ এপ্রিল,২০২৬ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

শার্শা থানাধীন বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের এসআই গোরাচাঁদ দাশের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার (মামলা নং-৩১) দুই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—টেংরা গ্রামের আনারুল ইসলামের ছেলে মোঃ নয়ন হাসান (১৯) এবং মমিনুর রহমানের ছেলে মাসুদ রানা (১৯)।থানা পুলিশের এসআই মোঃ শরিফুল ইসলাম, এএসআই মোঃ লাবলু মিয়া ও এএসআই আজমুল হুদা মিঠুর অভিযানে ৫টি ওয়ারেন্টের (যার মধ্যে ৩টি সিআর সাজা) আসামি মোঃ ওমর ফারুক (পিতা- মৃত গোলাম রসুল, গ্রাম- গোগা) গ্রেফতার হন।

এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামি—চান্দুরিয়ার ঘোপ গ্রামের মোঃ আজগর আলী (৫৫) এবং রামচন্দ্রপুর গ্রামের মোঃ ইকবাল হোসেন (৩২) কে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বুরুজবাগান এলাকার মৃত আলাউদ্দিন সর্দারের ছেলে মোঃ জামির সর্দারকে একটি চুরির মামলার (ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড) তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করেছেন এসআই শেখ মোঃ জাহিদুল আলম।

বেনেখড়ি গ্রামে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্থানীয় জনগণের সহায়তায় এসআই শেখ আল আমিন দুইজনকে আটক করেন।

আটকৃতরা হলেন—সামটা গ্রামের মোঃ হুসাইন মন্ডল (৩৪) এবং বেনেখড়ি গ্রামের মোছাঃ সাবিকুন্নাহার (২৩)। তাদের বিরুদ্ধে পেনাল কোডের ২৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

শার্শা থানা সূত্রে জানা গেছে, অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিদের কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar