1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯১ জন খবরটি পড়েছেন

কুমিল্লা সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লার লালমাইয়ে পারিবারিক কলহের জেরে এক বাবা তার ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নে এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত পিতা কাজী হিরনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত মোহাম্মদ উল্যাহকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এবং অভিযুক্ত পিতাকে হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোহাম্মদ উল্যাহ কাজী হিরনের সাত সন্তানের একজন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন এবং তার আচরণ ছিল উচ্ছৃঙ্খল। মাদক সেবনের কারণে তিনি আগে প্রায় তিন মাস কারাভোগও করেন। বিবাহিত হলেও নেশার কারণে তার সংসার টেকেনি।

পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদে জড়াতেন তিনি। এমনকি একাধিকবার নিজের বাবার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে। এসব কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিল বলে স্থানীয়রা জানান।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, মোহাম্মদ উল্যাহর আচরণের কারণে পরিবার ও আশপাশের লোকজন নিয়মিত অশান্তির মধ্যে দিন কাটাতেন।

ঘটনার পর কাজী হিরন নিজেই হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুজ্জামান বলেন, নিহতের মরদেহ গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে আইনি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar