1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

যশোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে শার্শা উপজেলার বোয়ালিয়া গ্রামে পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি এক বৃদ্ধের বিরুদ্ধে। শিশুটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল  সকাল সাড়ে সাতটার দিকে বোয়ালিয়া গ্রামের মৃত করিম বক্সের ছেলে ওমর আলী (৬৫)প্রলোভন দেখিয়ে ওই শিশুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে নির্জন অবস্থায় শিশুটিকে ধর্ষণ করা হয় বলে ভিকটিমের পিতা অভিযোগ করেছেন। ঘটনার তিন দিন পর ২৩ এপ্রিল  শিশুটির শারীরিক পরিবর্তন ও অসুস্থতা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। তাৎক্ষণিকভাবে তাকে বেনাপোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে শিশুটি যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির বাবা  জানান, প্রতিবেশী হওয়ার সুযোগে ওমর আলী আমার অবুঝ মেয়েটির ওপর এই পাশবিক নির্যাতন চালিয়েছে। আমরা গরিব মানুষ, লোকলজ্জার ভয়ে প্রথমে বুঝতে পারিনি, কিন্তু অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করেছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar