1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগর মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

অভয়নগর মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
  • ৫৪ জন খবরটি পড়েছেন

অভয়নগর প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন করেছেন রুহুল আমিন (৩৮) নামে এক মাদক কারবারি। রুহুল আমিন অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। শনিবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রুহুল আমিনের পক্ষে তার বড়বোন রওশনারা পারভীন লিখিত বক্তব্যে বলেন, ‘তার ছোটভাই দীর্ঘদিন যাবৎ মাদক বেচাকেনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত। যে কারণে মাদকদ্রব্য, হত্যাসহ প্রায় ১০টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। বাবার মৃত্যুর পর স্থানীয় এক মাদক ব্যবসায়ীর ষড়যন্ত্রে মাদকসেবনের পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে তার ভাই। এরপর শুরু করে বিভিন্ন অরাধমূলক কর্মকান্ড।

রওশনারা পারভীন আরো বলেন, ‘তার ভাই রহুল আমিন আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনসহ সমাজের সকল স্তরের মানুষের কাছে ওয়াদাবদ্ধ যে, আর কখনও মাদকসহ অন্য কোনো অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত হবে না সে। আগামীতে তার বিরুদ্ধে মাদকসহ কোনো প্রকার অপরাধের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাকে প্রশাসনের নিকট সোপর্দ করা হবে। সম্প্রতি মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার পর কতিপয় মাদক ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার অব্যাহত রেখেছেন। তাই বিষয়টি যাচাই-বাছাই করে দেখার অনুরোধ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত রুহুল আমিন বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, তিনি লেখাপড়া জানেন না। অভিভাবকহীন জীবনে বিপথগামী মানুষের প্ররোচনা ও নানা প্রলোভনে মাদক ব্যবসাসহ অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছিলেন। রাজনৈতিকভাবে নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন তিনি। এখন থেকে স্ত্রী, সন্তানদের নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে রুহুল আমিন ও তার বোড়বোন রওশনারা পারভীনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar