1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুশীলন গেস্ট হাউজের আন্ডারগ্রাউন্ডের ক্যাবল চুরি, আটক-৪ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

সুশীলন গেস্ট হাউজের আন্ডারগ্রাউন্ডের ক্যাবল চুরি, আটক-৪

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরের সুশীলন গেস্ট হাউস বৈদ্যুতিক লাইনের ফ্ল্যাক্সিবল আন্ডারগ্রাউন্ড ক্যাবল (তার) চুরির ঘটনায় মালামালসহ ৪জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৩ মে) দুপুরে চারজনকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়।

সুশীলন গেস্ট হাউসের ম্যানেজার আব্দুল হাকিম জানান, ২রা মে রাত ১২টার সময় বিদ্যুৎ চলে যায়। পরবর্তীতে বিদ্যুৎ আসলে দেখতে পাই গেস্ট হাউজে কোন বৈদ্যুতিক ফ্যান, বাতি জ্বলছে না। বিষয়টি ইলেক্ট্রিশিয়ান রজব আলী বৈদ্যুতিক লাইন চেক করে দেখতে পান যে, গেস্ট হাউজ থেকে জেনেরেটর ষ্টেশন পর্যন্ত বৈদ্যুতিক লাইনের ফ্ল্যাক্সিবল আন্ডারগ্রাউন্ড ক্যাবল (তার) ২০০ ফুটের মতো চুরি করে নিয়ে গেছে। যার ওজন আনুমানিক ৬০ কেজি এবং মূল্য আনুমানিক ডের লক্ষ টাকা। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে জানতে পারি একটি ইঞ্জিন ভ্যানে করে চোরাইকৃত বৈদ্যুতিক ক্যাবল (তার) মুন্সিগঞ্জ হতে শংকরকাটি নিয়ে যাচ্ছে। তখন আমি ও আমার সহকর্মী রবিউল, রজব মোটরসাইকেল নিয়ে শ্রীফলকাটি কামাল মাষ্টারের মোড়স্থ সামাদ ফেরিওয়ালার বাড়ির সামনে রাত আড়াইটার সময় স্থানীয় জনগণের সহায়তায় চোরাইকৃত মাল ও ভ্যানগাড়ি সহ আসামীদের আটক করে থানা পুলিশের খবর দিলে। পুলিশ গিয়ে চোরাই মালামাল সহ আটককৃতদের থানায় নিয়ে যায়।

জনতাকর্তৃক আটক আসামীরা হলেন, উপজেলার শ্রীফলাকাটি বকুলতলা এলাকার ফারুক হোসেনের ছেলে রায়হান হোসেন (২২), শংকরকাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে লিটন হোসেন (২৭), পিতা-মোঃ আব্দুল হাকিম, মমিন সরকারের ছেলে মারুফ হোসেন (২১), হাবিবুর রহমানের ছেলে আমিনুর হোসেন (২২)।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, বৈদ্যুতিক লাইনের ফ্ল্যাক্সিবল আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরির ঘটনায় আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar