1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা হরতাল পালিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা হরতাল পালিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৯ জন খবরটি পড়েছেন
Oplus_131072

অভয়নগর (যশোর) প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে নওয়াপাড়ার সর্বস্তরের ব্যবসায়ীরা।

মঙ্গলবার বিকালে নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদার ও সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন জানান, নিহত আনিসুর রহমান (৬৮) নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং করপোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন।

আনিসুর রহমান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওয়াপাড়া বাজারের সকল পর্যায়ের ব্যবসায়ী ও শ্রমিক সংগঠন একাট্টা হয়েছে।

তারা আরও জানান, মঙ্গলবার বিকালে যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে বক্তারা জানান, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নওয়াপাড়ায় কঠোরভাবে হরতাল পালন করা হবে। এ সময় কোনো দোকানপাট খোলা থাকবে না এবং যানবাহন চলাচলও বন্ধ থাকবে। তবে মাছ বাজার, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ওষুধের দোকান খোলা থাকবে।

ব্যবসায়ী নেতারা সব শ্রেণির মানুষ ও ব্যবসায়ীদের হরতালে সহযোগিতা করার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামী রোববার ও সোমবার আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এরপরও আসামিদের আটক করা না হলে অনির্দিষ্টকালের জন্য শিল্পশহর নওয়াপাড়াকে অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৬ মে আনিসুর রহমান নওয়াপাড়ার আনিস ট্রেড ভ্যালির সামনে বসে ছিলেন। এ সময় শাহ  মাহমুদ (৪০) নামের এক ব্যক্তি সেখানে এসে অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে আনিসুরের মুখের বাম পাশে কুপিয়ে জখম করে পালিয়ে যাই। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ও অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাতে তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছিল। ঢাকায় নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar