1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫১ জন খবরটি পড়েছেন

মাহাবুল ইসলাম গাজীপুর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন উঝারপাড়া মহরের বাড়ি এলাকায় এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত শুভ (১৬) নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমিরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুরের শরিফপুর এলাকায় আলম ডাক্তারের বাড়িতে ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন। তার বাবা একজন অটোরিকশা চালক এবং মা স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।

জানা যায়, সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন শুভ। পরে মঙ্গলবার ভোরে স্থানীয়রা উঝারপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ, গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার এরশাদুর রহমান এবং গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া ডিবি পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল ও মৃতের পরিবারের সাথে সরেজমিনে সাক্ষাৎ করে বিচার নিশ্চিতের আশ্বাস দেন।

তাৎক্ষণিক এক বিবৃতিতে উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতে শুভকে গলা কেটে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar