1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

যশোরে ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৬ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে চাঁদার টাকা না দেওয়ায় আইনজীবীর ছেলে আরিক জাহান সময়কে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগে এশিয়ান টিভির সাংবাদিক হাসিবুর রহমান শামীমসহ পাঁচজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।

সোমবার আহত আরিকের পিতা ও যশোর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুক্তাদিরুল হক বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। অন্য আসামিরা হলেন শহরতলীর বিরামপুর ভাটাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে শিমুল ও জুয়েল, মোশারফ হোসেনের ছেলে মুছা এবং শিমুলের ছেলে ফয়সাল।

মামলার অভিযোগে জানা গেছে, গত ৬ মে আসামি শামীম অ্যাডভোকেট মুক্তাদিরুল হকের চেম্বারে গিয়ে একটি সিআর মামলা দায়েরের জন্য যোগাযোগ করেন। এ সময় ১০ হাজার টাকায় মামলাটি পরিচালনার মৌখিক চুক্তি হয়। শামীম এক হাজার টাকা দিয়ে বাকি টাকা পরে পরিশোধ করবেন বলে জানান। পরে তিনি টাকা না দিয়ে টালবাহানা করতে থাকেন। এ নিয়ে বিরোধের জেরে গত ১৪ মে পুরাতন জজকোর্টের গেটে শামীম ও তার সহযোগীরা আইনজীবীকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় অ্যাডভোকেট মুক্তাদিরুল হক কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই জেরে গত ১৭ মে রাতে শামীমের নেতৃত্বে অন্য আসামিরা আইনজীবীর বিরামপুরের বাড়িতে হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় আইনজীবীর ছেলে আরিক জাহান সময় ঘর থেকে বের হলে আসামিরা তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা খুনের হুমকি দিয়ে চলে যায়। পরে আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আদালতে এ মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে সাংবাদিক শামীমের দাবি, এটা শ্রেফ তাদের পারিবারিক বিষয়। ষড়যন্ত্রমুলক ভাবে তাকে ফাঁসানো হয়েছে। এছাড়া ঘটনার সময় তিনি তার অফিসে ছিলেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar