1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে এনটিভির পথচলার ২৪ বছরকে স্বাগত জানিয়ে নানা আয়োজন - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

যশোরে এনটিভির পথচলার ২৪ বছরকে স্বাগত জানিয়ে নানা আয়োজন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২০৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির গৌরবময় ২৪ বছরের পথচলাকে স্বাগত জানিয়ে যশোরে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে যশোর প্রেসক্লাব প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।

শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে এনটিভির ২৪ বছরে পদার্পনের আনন্দ ভাগাভাগি করে নেন উপস্থিত অতিথি ও সাংবাদিকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বক্তারা বলেন, দেশের বিভিন্ন সংকটময় সময়েও এনটিভি সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দর্শকদের আস্থা অর্জন করেছে। নানা চাপ ও প্রতিকূলতা মোকাবিলা করেও চ্যানেলটি তার পেশাদারিত্ব ও গ্রহণযোগ্যতা ধরে রেখেছে। তারা বলেন, সময়ের সঙ্গে আগামীর পথে’—এই অঙ্গীকারকে ধারণ করে এনটিভি ভবিষ্যতেও সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনটিভির যশোর স্টাফ করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম সজল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও সংবাদপত্র পরিষদের সভাপতি একরামউদ্দৌলাহ, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সিনিয়র সাংবাদিক বোরহান উদ্দিন জাকির, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন। এ সময় যশোরের বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আন্তরিক সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এনটিভির ২৪ বছরের পথচলাকে উদযাপন করেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar