নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বুধবার (১৫ জুলাই), দুপুর ৩টা ৪৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, পেশাগত উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার নিয়ে আলোচনা করা হয়।
ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জামাল হোসেন, আব্দুস সালাম গফ্ফার ছন্দ, আলতাফ মাহমুদ, এনামুল হক, জিএম আশরাফ, আনিসুর রহমান, আরিফুর রহমান, শেখ নাসির উদ্দিন, শাহিন হোসেন ও সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় রাখতে এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।