নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
বুধবার (১৫ জুলাই), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের ঝিকরগাছা উপজেলার বাউশা গ্রামের একটি বাগান থেকে শাখাওয়াত হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে স্থানীয়রা বাগানের ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাখাওয়াত হোসেন বাউশা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে এলাকাবাসী জানান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “বুধবার সকালেও শাখাওয়াত স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন। তার বয়স ৬০ বছরের বেশি এবং এর আগে তিনি দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। তারাও প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন।