1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে ২টি বিদেশী পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক

গাজীপুরে ২টি বিদেশী পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৮ জন খবরটি পড়েছেন

মাহাবুল ইসলাম গাজীপুর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুর মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশের বিশেষ অভিযানে ২টি অবৈধ বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেলসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
​মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় গাজীপুর মহানগরের পাজুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​এ বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন।

​তিনি জানান, জিএমপি পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের নির্দেশনায় মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পাজুলিয়া এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন নাম্বার বিহীন লাল রঙের TVS 4V 160cc মোটরসাইকেল জব্দ করা হয়।
​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গাজীপুর মহানগরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের দমনে মেট্রোপলিটন পুলিশের এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar