অভয়নগর প্রতিনিধি
বৃহস্পতিবার (১৬ জুলাই), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগর উপজেলায় ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে যশোর-খুলনা মহাসড়কে একটি র্যালি বের করা হয় এবং পরে স্টেশন বাজার সংলগ্ন স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন বাজারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরিফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী শাহাজান কবীর, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক আব্দুল করীম, কর্মপরিষদ সদস্য মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা ইউসুফ আলী, পৌর জামায়াতের আমির মাওলানা আলতাফ হোসেন ও উপজেলা যুব বিভাগের সভাপতি মাসুদ রানাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।