নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
বৃহস্পতিবার (১৬ জুলাই) ২০২৬, রাত ৯টা ১৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের কেশবপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় মন্দিরে রথযাত্রা মহোৎসবের উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আয়োজন সম্পন্ন হয়।
বুধবার বিকেলে বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় মন্দিরে রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। এ সময় কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যেই প্রতিবছর এ ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়ে থাকে।”
এর আগে আবুল হোসেন আজাদ উপজেলার নিমতলা মন্দির, শ্রী শ্রী নিতাই-গৌর মন্দির ও মারগুডাঙ্গা মন্দিরে আয়োজিত রথযাত্রা মহোৎসবে অংশ নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।
রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দির প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভক্তরা রথের রশি টেনে শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ প্রার্থনা করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক ও দপ্তর সম্পাদক ফারুক খানসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।