1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, ২২ ফোন ও ৪ ব্যাংক কার্ড জব্দ - bdtelegraph24.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরের পুরোনো ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম গ্রিসে নবম পে-স্কেল: ৭ পৃথক এসআরও জারি ও আইবাসে বেতন নির্ধারণের প্রস্তুতি শ্যামনগরে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা মিছিল লোহাগাড়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি সার ব্যবস্থাপনা ও সরবরাহ তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম গঠন বাগেরহাটের শরণখোলায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু পার্বত্য চট্টগ্রামে তিন উচ্চপর্যায়ের কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন বাঘারপাড়ায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে বিনষ্ট বাগেরহাটে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, ২২ ফোন ও ৪ ব্যাংক কার্ড জব্দ লোহাগাড়ায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি সামীমা আর স্বপ্না

বাগেরহাটে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, ২২ ফোন ও ৪ ব্যাংক কার্ড জব্দ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
শনিবার (১২ সেপ্টেম্বর), সন্ধ্যা ৭টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অনলাইন জুয়া ও ডিজিটাল মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে বাগেরহাটে এফ এম শহিদুল ইসলাম টিটু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাগেরহাট সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ২২টি স্মার্টফোন ও চারটি ব্যাংক কার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম সদর উপজেলার বারাকপুর এলাকার ফকির সদর আলীর ছেলে। অভিযানে জব্দ করা মোবাইল ফোনগুলোর মধ্যে ইনফিনিক্স, ভিভো, সিম্ফনি, অপো, রেডমি ও আইটেল ব্র্যান্ডের ফোন রয়েছে।

ডিবি পুলিশ জানায়, জব্দ করা ডিভাইসগুলো যাচাই করে ১এক্সবেট (1xBet) ও মেলবেট (MelBet)-সহ বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপের কার্যক্রমের তথ্য পাওয়া গেছে। কয়েকটি ফোনে বিভিন্ন ব্যক্তির নামে খোলা বেটিং অ্যাকাউন্ট আগে থেকেই লগইন করা ছিল।

তদন্তে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ লেনদেনের প্রমাণও মিলেছে। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের হিসাব-সংক্রান্ত লেনদেনের বার্তা ও তথ্য মোবাইল ফোনগুলোতে পাওয়া গেছে।

ডিবির ধারণা, উদ্ধার করা ডিভাইস ও কার্ডগুলো অনলাইন জুয়া এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনে ব্যবহৃত হয়ে আসছে। জব্দ করা আলামত যাচাই করে এ বিষয়ে আরও তথ্য বের করার চেষ্টা চলছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় জুয়া প্রতিরোধ আইনের ১৭, ২০, ২৪, ২৫ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X