1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শাকিবের পর এবার মিমি চক্রবর্তীর নতুন সিনেমা ‘তাণ্ডব’ - bdtelegraph24.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ বাগেরহাটে জমি নিয়ে বিরোধে পরিবার অবরুদ্ধ, বাধা দেওয়ায় হামলা ও মারধর সফলতার আমল : নাজাতের পথ বিশ্ব পর্যটন দিবসে দুর্গাপুরের অপার সম্ভাবনাময় পর্যটনকে বিকশিত করার আহ্বান

শাকিবের পর এবার মিমি চক্রবর্তীর নতুন সিনেমা ‘তাণ্ডব’

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১টা ১৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢালিউড তারকা শাকিব খানের পর এবার একই শিরোনামের সিনেমা নিয়ে আসছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘তাণ্ডব’ নামের এই নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি, যা নিয়ে টলিপাড়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘তাণ্ডব’-এর ক্ল্যাপস্টিকের সঙ্গে একটি ছবি শেয়ার করে নতুন এই সিনেমায় যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মিমি। সবুজ কুর্তিতে তোলা ওই ছবিতে অভিনেত্রীর মুখের বেশিরভাগ অংশ ক্ল্যাপস্টিকে ঢাকা থাকলেও তার চোখ ও ভ্রু স্পষ্ট দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি কেবল ‘#Tandav’ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।

এই সিনেমার প্রযোজনায় রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। মিমির পোস্ট করা ছবিতে শুভশ্রী মন্তব্য করেছেন ‘সুপার হ্যাপি’। এই মন্তব্যের মাধ্যমেই মূলত সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে।

দীর্ঘ এক যুগ পর রাজ চক্রবর্তীর পরিচালনায় ফিরছেন মিমি। এর আগে তারা ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’ ও ‘কাঠমুণ্ডু’র মতো জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। ‘কাঠমুণ্ডু’র পর দীর্ঘ সময় তাদের আর কোনো প্রজেক্টে দেখা যায়নি।

সিনেমার ধরন ও চরিত্র

‘তাণ্ডব’-এ মিমির চরিত্র নিয়ে এখনও নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি একটি থ্রিলার ঘরানার সিনেমা। এতে মিমিকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar