1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগ, ‘অনুমতির’ দাবি নাকচ ইউএনওর - bdtelegraph24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় মাকে কুপিয়ে ও শিশুকে আছাড় দিয়ে হ/ত্যা, আটক ১ গাইবান্ধায় নেশার টাকার জন্য ১১ মাসের শিশু বিক্রি, বাবা-সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ: তদন্তের নির্দেশ মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু বাবার জানাজায় হাজির হতে পারলেন না পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজি লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগ, ‘অনুমতির’ দাবি নাকচ ইউএনওর দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ –কুবি শিক্ষিকা শামিমা নাসরিন আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস

লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগ, ‘অনুমতির’ দাবি নাকচ ইউএনওর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ জন খবরটি পড়েছেন


মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে পাহাড় কাটার অভিযোগ উঠেছে যুবদল কর্মী সাইফুল ইসলামের বিরুদ্ধে। উপজেলার মাইজবিলা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মধু ফকিরপাড়া এলাকায় স্কেভেটর দিয়ে একটি পাহাড় কাটার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, কালো পলিথিন দিয়ে ঘেরা একটি বড় পাহাড় স্কেভেটর দিয়ে কাটা হচ্ছে। অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম বলেন, পাহাড়টি তাঁর খতিয়ানভুক্ত জায়গায় অবস্থিত। সেখানে বাড়ি নির্মাণের জন্য পাহাড় কাটার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর দাবি, স্থানীয় সৈয়দ মেম্বার ও জিয়াবুল পাহাড় কাটার জন্য তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। পরে তিনি বিষয়টি নাজমুল মোস্তফা আমিনকে জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অনুমতি নিয়ে দেন বলে সাইফুল দাবি করেন।
তবে ইউএনওর মাধ্যমে অনুমতি দেওয়ার এ দাবি অস্বীকার করেছেন সাবেক সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। তিনি বলেন, তিনি কোনো কর্মীকে অন্যায় কাজে আশ্রয়-প্রশ্রয় দেন না। পাহাড় কাটাসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে তাঁর অবস্থান ‘জিরো টলারেন্স’। তাঁর কাছ থেকে কোনো কর্মী বা কাউকে পাহাড় কাটার অনুমতি ইউএনওর মাধ্যমে নেওয়ার প্রশ্নই ওঠে না বলেও জানান তিনি। নাজমুল মোস্তফা আমিন আরও বলেন, তাঁর কোনো কর্মী এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পাহাড় কাটার অনুমতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ বিন আকন্দ বলেন, পাহাড় কাটার কোনো সুযোগ নেই এবং প্রশাসন থেকে কাউকে এ ধরনের কোনো অনুমতি দেওয়ার প্রশ্নই ওঠে না। পরিবেশ ও পাহাড় সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে দ্রুত অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar