1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত, চালক আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ড্র করল বাংলাদেশ সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা ভারত গণতন্ত্রের জননী, দেশে বিতর্কের পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী মোদি ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত, চালক আটক আজ বিশ্ব ব্যর্থতা দিবস: ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার আহ্বান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী কর্মসূচি দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়তে একতাবদ্ধ প্রত্যাশীর তরুণ সেচ্ছাসেবীরা ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঘারপাড়ায় বিএনপির মিছিল ও সমাবেশ

যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত, চালক আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬), রাত ৮টা ১০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত নুরুল আলম (৬০) নামে এক পথচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চৌগাছা বাজারের ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক শাহীনকে (৪৮) আটক করেছে পুলিশ।

নিহত নুরুল আলম চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের রফিউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তিনি বাজারের সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সাতক্ষীরা-ট-১১-০১৯৩ নম্বরের একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকটি ও এর চালক শাহীনকে আটক করেন। আটক শাহীন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকার বাসিন্দা। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও চালককে নিজেদের হেফাজতে নেয়।

চৌগাছা থানা পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar