1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইরান যুদ্ধ 'কার্যত শেষ', মধ্যপ্রাচ্যে নৌ অবরোধ বহাল থাকবে: ট্রাম্প - bdtelegraph24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যারা নজরুলকে ধারণ করতে পারবে তাদের জীবনে সফলতা আসবেই: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদযাপন লালমনিরহাটে ব্যবসায়িক বিরোধে গোডাউনে হামলা, প্রাণ হারালেন নারী সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন কুড়িগ্রাম সদর এসিল্যান্ড আরিফুল টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত ২০ নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসে আগুন ঐতিহ্যের ১১০ বছর: বর্ণাঢ্য আয়োজনে কারমাইকেল কলেজ, উন্নয়নে নতুন প্রত্যাশা নিষিদ্ধ ছাত্রলীগের ঠেকাতে গাজীপুর গাছা থানা ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন অভয়নগরে ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার সরকারি দেবেন্দ্র কলেজে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইরান যুদ্ধ ‘কার্যত শেষ’, মধ্যপ্রাচ্যে নৌ অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, বেলা ১১টা ৩৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সামরিকভাবে ইরান যুদ্ধ ‘কার্যত শেষ’। সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। তবে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে এবং মিত্রদের সুরক্ষায় মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

হোয়াইট হাউসের ব্রিফিং রুমে ট্রাম্প বলেন, ইরান সামরিকভাবে কার্যত শেষ। আমরা কেবল মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর অনুরোধে বর্তমান পরিস্থিতি বা স্ট্যাটাস কো বজায় রাখছি। সামরিক পদক্ষেপ নেওয়া খুব একটা প্রয়োজনীয় মনে হচ্ছে না, তবে পরিস্থিতি বদলে দেওয়ার মতো কোনো কারণ ঘটলে আমরা প্রস্তুত আছি।

ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত হওয়ার দাবি করে ট্রাম্প যোগ করেন, ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য ইরানি হুমকি থেকে সুরক্ষিত। সংঘাতের সমাপ্তির দিকে একটি গতি দেখা যাচ্ছে এবং এটি খুব দ্রুত শেষ হতে যাচ্ছে।

যুদ্ধ পুরোপুরি শেষ না করে অবরোধ কেন জারি রাখা হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমাদের সেখানে কিছু দুর্দান্ত মিত্র রয়েছে এবং তাদের ক্ষতি হবে না তা নিশ্চিত করতে হবে। ছয় মাস আগের তুলনায় তারা এখন অনেক বেশি নিরাপদ কারণ ইরানকে অনেকটাই নিষ্ক্রিয় করা হয়েছে।

বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আমরা অঞ্চলের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেছি। একটি চুক্তিতে পৌঁছানো এবং অঞ্চলে শান্তি আনার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য আমরা কৃতজ্ঞ।

এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই ট্রাম্পের মন্তব্যকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হিসেবে আখ্যা দিয়ে বলেন, ইরানের ওপর যুদ্ধ ইতিমধ্যেই মার্কিন সরকারকে ধ্বংস করেছে। ওয়াশিংটন এক হতাশ জুয়াড়ির মতো ছটফট করছে। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয় খবর তৈরি বন্ধ করুন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতির অবসানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরান আলোচনার জন্য উন্মুক্ত কিন্তু জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না।

যুদ্ধ শেষ করতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফ্রিজ করা ইরানি তহবিল মুক্তি দেওয়া, ওমানের সঙ্গে নির্ধারিত হরমুজ প্রণালির নতুন নৌপথের স্বীকৃতি এবং লেবাননে ইসরায়েলি আক্রমণসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar