1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছ কাটার ঘটনায় ১৮ দিনেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি - bdtelegraph24.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর-১২ নম্বরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গণভোটের রায় মানলে সরকারের পাশে থাকবে জামায়াত বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারকালে ১৬ লাখ টাকার ব্লেড জব্দ ভারতে পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে আনার পরিকল্পনা, বিজিবির হাতে আটক ২ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক সংকট: ত্রিমুখী চাপে ভারত চট্টগ্রামে খাবার খেতে নেমে পুলিশের পিকআপ ভ্যান হারালেন সদস্যরা দেউলিয়ার পথে বাংলাদেশের ব্যাংকিং খাত, হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি গোপালগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ: আসামি ছিনতাই, মোতায়েন ২১ প্লাটুন বিজিবি পোশাক শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা: জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছ কাটার ঘটনায় ১৮ দিনেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪১ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল ছাঁটাইয়ের নামে বড় বড় মেহগনি গাছের মোটা ডাল কেটে ফেলার ঘটনায় ১৮ দিন পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে। এদিকে বন বিভাগের সিজার (জব্দ) তালিকায় ৭০ পিস কাঠের লগ, ৩১ পিস ববিন ও ১৫০ মণ জ্বালানি কাঠের তথ্য নথিভুক্ত হয়েছে। তবে এত বিপুল পরিমাণ
কাঠের বিষয়ে তদন্তের অগ্রগতি ও প্রতিবেদন জমা না হওয়ায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

গত ৩১ অক্টোবর সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্থানীয় চারজন শ্রমিক কলেজ ক্যাম্পাসের ১৬টি মেহগনি গাছের বড়
বড় ও মোটা ডাল কেটে ফেলে। ডাল ছাঁটাইয়ের পরিবর্তে গাছের মূল্যবান অংশ কেটে লগ তৈরির ঘটনায় স্থানীয় মানুষের
মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার।
কমিটিতে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একজন বন কর্মকর্তা এবং পৌরসভার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী
কৃষি কর্মকর্তা। তাঁদের দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ঘটনার ১৮ দিন পার হলেও
প্রতিবেদন জমা না পড়ায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে বাঘারপাড়া উপজেলা বন বিভাগের সিজার তালিকায় ৭০ পিস কাঠের লগ, ৩১ পিস ববিন এবং ১৫০ মণ জ্বালানি কাঠের
তথ্য পাওয়া গেছে।
সরেজমিনে দেখা গেছে, কলেজের মূল ভবনের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় ২৫টি বড় মেহগনি গাছ।
দীর্ঘদিন ধরে গাছগুলো কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি শিক্ষার্থীদের ছায়া দিয়ে আসছিল। কিন্তু ডাল
ছাঁটাইয়ের নামে এসব গাছের মোটা ডাল কেটে ফেলায় গাছগুলোর স্বাভাবিক গঠন ও সৌন্দর্য নষ্ট হয়েছে।

অভিযোগ উঠেছে, প্রয়োজনীয় ডাল ছাঁটাইয়ের পরিবর্তে পরিকল্পিতভাবে গাছের মোটা ডাল কেটে কাঠের লগ তৈরি করা
হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। পাশাপাশি সামাজিক
যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
এর আগে বাঘারপাড়া সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও গাছের ডাল ছাঁটাইয়ের নামে বড় বড় ডাল কেটে বিক্রি
করার অভিযোগ উঠেছিল।

তদন্ত কমিটির সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান বলেন, বন বিভাগের ফরেস্টার কাঠের সিজার
তালিকা করেছেন। দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার বলেন, তদন্ত প্রতিবেদন এখনো তাঁর হাতে পৌঁছায়নি। কমিটিকে দ্রুত
প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar