মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার (২৫ নভেম্বর), বিকেল ৪টা ৩৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চিকিৎসাসেবার মানোন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। আজ বুধবার লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান হাসপাতালের সার্বিক কার্যক্রমের পাশাপাশি বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার চিত্র তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।
সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন এবং উত্থাপিত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।