1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাসিমুখে কথা বলাটাও কিন্তু ইবাদতের শামিল-খুলনা বিভাগীয় কমিশনার - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

হাসিমুখে কথা বলাটাও কিন্তু ইবাদতের শামিল-খুলনা বিভাগীয় কমিশনার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৫৬৭ জন খবরটি পড়েছেন

সমন্বিত কার্যক্রম উন্নয়নের চাবিকাঠি। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎপাদনশীল কাজের প্রয়োজন। সেই কাজের ক্ষেত্রে প্রয়োজন সমন্বয়। সমন্বয়ের জন্য প্রয়োজন আন্তরিকতা ও ভালো ব্যবহার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অতএব প্রতিটি ক্ষেত্রে সেবা দিতে হবে হাসিমুখে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে সেবা নিতে আসলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হাসিমুখে কথা বলাটাও কিন্তু ইবাদতের শামিল।

মঙ্গলবার বিকালে অভয়নগর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন,এনডিসি।

তিনি আরও বলেন, ভবদহের সমস্যা সমাধানে কাজ চলছে। আমডাঙ্গা খাল সংস্কারের জন্য দ্রুত সময়ের মধ্যে বরাদ্দ আসছে। জন্মনিবন্ধন জটিলতারোধে এসএসসি বা দাখিল পাশের সনদপত্র দেখালে জন্মনিবন্ধনের সমস্যা সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন তিনি। যশোর-খুলনা মহাসড়কের বেহাল অবস্থা, ভৈরব নদের খনন কাজে অনিয়ম, পল্লী বিদ্যুতের উদাসীনতা, অবৈধ দখলে থাকা সম্পদ উচ্ছেদে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এছাড়া ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার কথা বলেন তিনি।

উপজেলা প্রশাসনের আয়োজনে যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, উপজেলা আ’লীগের সহসভাপতি সানা আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জালাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আলীমুর রাজিব, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, বিষ্ণুপদ দত্ত, নাদির হোসেন মোল্যা, বিকাশ রায় কপিল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar