1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভৈরব নদে ৮শ ২০ মেট্রিক টন কয়লা বোঝাই জাহাজ ডুবি - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভৈরব নদে ৮শ ২০ মেট্রিক টন কয়লা বোঝাই জাহাজ ডুবি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে ৮শ ২০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার সন্ধ্যা ৬টার সময় ভৈরব নদের শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া সংলগ্ন সরদার মিল খেয়াঘাট এলাকায় এমভি আবদুর রাজ্জাক নামের একটি কার্গো জাহাজ ডুবে যায়।

এ বিষয়ে জাহাজের মাস্টার মুরাদ হোসেন জানান, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ৮২০ মেট্রিক টন কয়লাবোঝাই কার্গো জাহাজটি নওয়াপাড়া নৌবন্দরে নোঙর করতে না পেরে দেয়াপাড়া এলাকায় নোঙর করে। শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ করে জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকতে থাকে। মুহূর্তের মধ্যেই জাহাজটি ডুবে যায়। জাহাজের কয়লা আনলোড করার জন্য চেষ্টা অব্যাহত আছে। জাহাজ ডুবির পর নৌ চলাচল স্বাভাবিক আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মালামাল আনলোড হওয়ার পরে জানা যাবে। কী কারণে জাহাজের তলদেশ ফেটে গেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি জাহাজের মাস্টাররা।

মেসার্স শেখ ব্রাদার্সের পরিচালক হাফিজুর রহমান বাবু বলেন, গত ৮ডিসেম্বর ৮২০ মেট্রিক টন কয়লা নিয়ে হাড়বাড়িয়া ঘাট থেকে যাত্রা শুরু করে ১০ডিসেম্বর নওয়াপাড়া বন্দরে এসে নোঙর করা হয়। পঁাচদিন পর শুক্রবার সন্ধ্যার দিকে জাহাজের তলা ছিদ্র হয়ে জাহাজটি ডুবে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জাহাজে থাকা কয়লা উদ্ধারের চেষ্টা চলছে।

অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, কয়লা বোঝাই জাহাজের তলদেশ ফেঁটে ডুবে গেলে বলে খবর পেয়েছি। তবে লিখিতভাবে কোন অভিযোগ পাইনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar