1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রথমবার মুখোমুখি হতে পারেন ইউনূস ও মোদি, আসছে কূটনৈতিক পরিবর্তন? - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

প্রথমবার মুখোমুখি হতে পারেন ইউনূস ও মোদি, আসছে কূটনৈতিক পরিবর্তন?

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১১৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ। ব্যাংককে চলমান বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে আগামী ৪ এপ্রিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। ঢাকা ও নয়াদিল্লির কর্মকর্তারা বৈঠকটি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের জন্য অনুরোধ করেছিল এবং এটি অনুষ্ঠিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের পক্ষ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।

এদিকে, ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান জানান, বিমসটেক সদস্য দেশগুলোর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনার জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

ব্যাংককে গত ৩ এপ্রিল শুরু হওয়া বিমসটেক সম্মেলনে প্রথম দিন সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে মিয়ানমার ও থাইল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।

আগামী ৪ এপ্রিল বিমসটেকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ফলে আগামী দুই বছর বাংলাদেশ এই জোটের নেতৃত্ব দেবে।

বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে এটি হবে বাংলাদেশ-ভারতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সংলাপ।

বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড অন্তর্ভুক্ত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar