1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সীমান্ত নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ইউনূস-মোদি বৈঠক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

সীমান্ত নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ইউনূস-মোদি বৈঠক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটায়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংরিলা হোটেলে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এক সংবাদ সম্মেলনে জানান, মোদি আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, যেখানে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোদি বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও বাস্তবভিত্তিক সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়েছেন এবং বলেছেন, এ সম্পর্ক দুই দেশের জনগণের বাস্তবিক সুবিধা বয়ে আনছে। তিনি সীমান্তে আইনের কঠোর প্রয়োগ, বিশেষত রাতে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টিও বৈঠকে উঠে আসে। মোদি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং সংঘটিত সব সহিংস ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে।

বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষয়ে আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে জানতে চাইলে বিক্রম মিশ্রি জানান, এ নিয়ে ভারতীয় মুখপাত্ররা সাংবাদিকদের অবগত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

নরেন্দ্র মোদি তার ফেসবুক পোস্টে লিখেছেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলাম। ভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনগণকেন্দ্রিক সম্পর্কের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। আমি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar