1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেশজুড়ে ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ, যাচাই চলছে - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

দেশজুড়ে ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ, যাচাই চলছে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ জন খবরটি পড়েছেন
ফারুক ই আজম বীর প্রতীক

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক জানিয়েছেন, সারাদেশ থেকে ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে সরকার। এর মধ্যে ৪০ হাজার ডাটা ইতোমধ্যে এন্ট্রি হয়েছে, বাকী ৫০ হাজারের ডাটা এন্ট্রির কাজ চলছে। যাচাই-বাছাইয়ের কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

সাক্ষাৎকারে উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার এবং রাজনৈতিক বাণিজ্য মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ন করছে। রাজনৈতিক বিবেচনায় তৈরি হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ এখন দলীয় রাজনীতির রঙে রঙিন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি গেজেটে যাদের নাম আছে, তাদের সংখ্যা ৬ হাজার ৭৫৭ জন। এর মধ্যে ভাতা পাচ্ছেন ৫ হাজার ৩৫৮ জন শহীদ পরিবারের সদস্যরা। বাকী ১ হাজার ৩৯৯ জন পরিবার এখনো আবেদনই করেনি। কেন তারা ভাতা গ্রহণ করছেন না—তা রাষ্ট্রের জানা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তাদের খুঁজে বের করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে ফারুক ই আজম বলেন, “আমি ২২ বছর বয়সে যুদ্ধ করেছি বিবেকের তাড়নায়, রাজনৈতিক দলের কর্মী হয়ে নয়। আমাদের স্বপ্ন ছিল স্বাধীনতা, মর্যাদা ও অর্থনৈতিক মুক্তি।”

তিনি বলেন, বর্তমান প্রজন্মের চেতনার সঙ্গে মুক্তিযুদ্ধের সময়কার চেতনার বড় ফারাক রয়েছে। আজ মুক্তিযুদ্ধের চেতনা অনেক সময়ই কেবল রাজনৈতিক সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তিনি আরও জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে প্রকৃত মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছে। এটি বাস্তবায়িত হলে মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাসের অবসান ঘটবে বলে মনে করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar