1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাতিসংঘের প্রতিবেদন বিবেচনায়, আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

জাতিসংঘের প্রতিবেদন বিবেচনায়, আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৯৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুরু হওয়া আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।

বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কিছু ছাত্র সংগঠন এবং জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা রাজধানীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু করে। তাদের মূল দাবি—আওয়ামী লীগকে সন্ত্রাসী কার্যক্রমের দায়ে নিষিদ্ধ করা।

শুক্রবার (৯ মে) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা স্বৈরশাসন ও সন্ত্রাসবাদের অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সরকার এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘের আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদনটিও সরকারের বিবেচনায় রয়েছে। একইসঙ্গে সকল পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়।

সরকার জানিয়েছে, ইতোমধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।

সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমনের ঘটনায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সরকার জানায়, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar