1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১৭ জন খবরটি পড়েছেন
আওয়ামী লীগ

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এতে বলা হয়, বিচারাধীন বহু মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সকল কার্যক্রম স্থগিত থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় পড়েছে—প্রকাশনা, প্রচার, মিছিল, সভা-সমাবেশ, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাসহ সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা।

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে দলটির বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক কর্মী, ভিন্নমতাবলম্বী ব্যক্তি ও সাধারণ নাগরিকদের ওপর নিপীড়ন, গুম, খুন, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ রয়েছে। বিশেষ করে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমন করতে গিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া, দলটির নেতাকর্মীরা গোপনে দেশজুড়ে উসকানিমূলক কর্মসূচি, রাষ্ট্রবিরোধী প্রচারণা ও বিদেশে পালিয়ে থাকা নেতাদের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব তৎপরতা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং বিচার কাজে প্রতিবন্ধকতা তৈরি করছে। মামলার সাক্ষীদের ভীতিপ্রদর্শনের অভিযোগও তোলা হয়েছে।

সরকার জানায়, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এবং সংশোধিত অধ্যাদেশ ২০২৫ এর আওতায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সিদ্ধান্তটি আজ থেকেই কার্যকর হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar